1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

নবীগঞ্জে বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যা করেছে কুলাঙ্গার পুত্র

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ২৬৪ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে আমজদ উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার কুলাঙ্গার পুত্র। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শশুর ইসলাম উদ্দিনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই আবুল খায়ের এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডের ভাড়াটিয়া বাসিন্দা মৃত ছোয়াব উল্লাহর ছেলে নিহত আমজদ উল্লাহর বড় ছেলে আসদ আলী ও তার সহোদর শাহেদ আলীর মধ্যে একটি টেবিল নিয়ে দু’সহোদরের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আসদ আলী ও তার মামা শশুর ইসলাম উদ্দিন মারপিট বেদড়ক ভাবে মারপিট করে। এ সময় তাকে বাচাতে জন্মদাতা পিতা আমজদ উল্লাহ এগিয়ে গিয়ে এর প্রতিকার করলে ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শশুর ইসলাম উদ্দিন মিলে লাটি দিয়ে বেদড়ক ভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে জায়গাতেই আমজদ উল্লাহ মৃত্যু বরণ করেন। এ সময় ঘাতকরা মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দৌড়াইয়া আটক করে। পরে পুলিশ আসার পর ঘাতকদের পুলিশের কাছে সোপর্দ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com