1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন শাহীনুর পাশা চৌধুরী

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় সুনামগঞ্জ জেলার সাবেক উপদেষ্টা হাফিজ মাওলানা সৈয়দ নুর উদ্দীন আহমদ শাহজাহান, মাওলানা সৈয়দ আমীরুল ইসলাম, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সালেহ আহমদ,সুনামগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন, শান্তিগন্জ উপজেলা সভাপতি মাওলানা জমিরুল ইসলাম মমতাজ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে অ্যাভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, আমি ১০ দলীয় জোট থেকে চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে নিজদলের ব্যনারে মনোনয়ন দাখিল করেছি৷ এ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ রয়েছে। এবার বৃহত্তম জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করব জনগন আমাকে তাদের উন্নয়নের সুযোগ দিবে বলে আশাবাদী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com