1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। তাকে হাফপ্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হাংকি পাংকি করবেন না। করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেব। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

শনিবার (২৪ জানুয়ারি) শান্তিনগর বাজারে একটি গণসংযোগে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘুরাফিরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবুও এই ৮ আসন আমরা ছাড়ব না।

আমরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এরপর আমরা প্রত্যেক চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে দেব। সব দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের ওপর যারা আক্রমণ করেছিল, প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ভয় পাবেন না, খেলা হবে। বাংলাদেশে ১০ দলীয় ঐক্যের জয় হবে, শাপলা কলির জয় হবে। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com