1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জকিগঞ্জের হাওরে মিলল জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুড়ানো লাশ

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক যুক্তরাজ্য প্রবাসীর আগুনে পুড়ানো লাশ পাওয়া গেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার কোনারবন্দ হাওরে। গত ৩০ জানুয়ারি সিলেট শহরের বাসা থেকে কুলাউড়া যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি ।এ ঘটনায় পরদিন সিলেটের এয়ারপোর্ট থানায় তাঁর স্বজনরা সাধারণ ডায়েরি করেন। আজ মঙ্গলবার হাওরে কাজ করতে গিয়ে আগুনে পোড়ানো লাশ দেখে স্হানীয় লোকজন জকিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে তাঁর স্বজনরা লাশ সনাক্ত করেন।

জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফি (৪৯) ২৮ জানুয়ারি দেশে এসে সিলেট শহরের আম্বরখানা ৩৪/৪১ নম্বর বাসায় উঠেন। সেখান থেকে ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। সিসি টিভির ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল যোগে এক যুবককে নিয়ে তিনি যাতায়াত করতে দেখা গেছে। রাতে তাঁর মুঠোফোন বন্ধ আর কোন খোঁজ পাওয়া না যাওয়ায় পরদিন স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতছরি বিলপাড় এলাকার মধ্যবর্তী কোনদারবন্দ হাওরে আগুনে পুড়ানো লাশ দেখে স্হানীয় লোকজন জকিগঞ্জের পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, বুরহান উদ্দিন শফি যুক্তরাজ্য প্রবাসী তাঁর বাড়ি জগন্নাথপুর উপজেলার হবিবপুর। স্বজনরা লাশ শনাক্ত করেছেন। তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসে সিলেট শহরে বসবাস করছিলেন। তিনি বলেন পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হবিবপুর গ্রামের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন জানান, তিনি এলাকায় সুপরিচিত ও ভালো মানুষ হিসেবে পরিচিত। তাঁর এমন মর্মান্তিক হত্যাকান্ডে আমরা বিস্মিত। দ্রুত এ ঘটনার ক্লু উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ##
তাজউদ্দিন আহমদ
তাং ০৩-০২-২৬

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com