1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩, আনোয়ারের জনসভায় মান্নানের উন্নয়ন বন্ধনায় আক্তার

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের নির্বাচনী জনসভায় নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উন্নয়ন বন্দনা করা হয়।

সোমবার জগন্নাথপুর পৌর পয়েন্টে নির্বাচনী পথসভায় আনোয়ার হোসেনের পক্ষে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র আক্তার হোসেন। তিনি এ আসনের সংসদ সদস্য আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশীদ চৌধুরী, ফারুক রশীদ চৌধুরী ও এম এ মান্নানের উন্নয়ন চিত্র তুলে ধরেন। বিশেষ করে তিনি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়ন বন্ধনা করে বক্তব্য দেন। এতে তিনি তাঁর উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন- জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসী তাঁর কাছে ঋণী। তাঁর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি আনোয়ার হোসেনের তালা প্রতীকে ভোট চান।

তিনি বলেন, এম এ মান্নানের উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্য পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়ন, জগন্নাথপুরের ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভবণ নির্মাণ, দৃষ্টিনন্দন নলজুর সেতু, শান্তিগঞ্জের পাশে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যতম।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে এম এ মান্নানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাকে ভোট দিতে আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লে কর্নেল অব সৈয়দ আলী আহমেদ, বিএনপির মনোনয়ন বঞ্চিত এম এ কাহার, বিএনপি নেতা আবিবুল বারী আয়হান প্রমুখ পরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে জগন্নাথপুর সদর বাজার ও কেশবপুর বাজারে প্রচারণা চালানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com