1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুরের পাটলী ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৩১৭ Time View

আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বলেছেন, আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নের চাকাকে সচল রাখতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী তাই জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তিনি সোমবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পাটলী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রাথীর পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, স্থানীয় আওয়ামীলীগ নেতা সুফি মিয়া মাষ্টার,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,যুবলীগ নেতা রঞ্জু দাশ, তাজ উদ্দিন লিটন,আলিম উদ্দিন,আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইসলাম উদ্দিন জসিম,সেক্রেটারী মুজাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সাত ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে ধারাবাহিক নির্বাচনী সভার অংশ হিসেবে পাটলী ইউনিয়নে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com