স্টাফ রিপোর্টার::
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশের ন্যায় সুনামগঞ্জের
জগন্নাথপুরেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
এবারের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার প্রথম দিনে ৩১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়. এবারের এসএসসি পরীক্ষায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ কেন্দ্রে মোট ১৩৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৪৪ জন ও ছাত্রী ৯৩২ জন। অনুপস্থিত ১৭ জন। এরমধ্যে ছাত্র ৭ জন ও ছাত্রী ১০ জন।
অপর দিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ৬২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ২৮৪ জন ও ছাত্রী ৩৪০ জন। অনুপস্থিত ১০ জন। তারমধ্যে ছাত্র ৬ জন ও ছাত্রী ৪ জন।
এছাড়া কারিগরি শাখায় দুইটি বিদ্যালয় থেকে একটি কেন্দ্র মোট ১৩৩ জন পরীক্ষার্থী অংশ দেয়। এরমধ্যে ছাত্র ৫৪ জন ও ছাত্রী ৭৯ জন। অনুপস্থিত ছিল ৪ জন ছাত্রী।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায় বলেন, এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১শ’ ৩৩ জন। এরমধ্যে প্রথমদিনে ৩১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।