1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

হাসানের সমর্থনে এবার মাঠে নামলেন সৈয়দপুরের মুরব্বী সমাজ

  • Update Time : সোমবার, ২৩ মে, ২০১৬
  • ৩০৯ Time View

সৈয়দ মোস্তাক সৈয়দপুর থেকে:: সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আবুল হাসান কে উন্নয়নের প্রয়োজনে সমর্থন জানিয়ে দলমতের উদ্বেউঠে ইউনিয়নবাসী একট্রা হয়েছেন। রবিবার সৈয়দপুর গ্রামের মুরব্বীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সর্বসন্মতিক্রমে দলমত নিবিশেষে উন্নয়নের প্রয়োজনে চেয়ারম্যার প্রার্থী আবুল হাসানকে সমর্থন জানানো হয়। পরে চেয়ারম্যান প্রার্থী হাসানকে নিয়ে নৌকা প্রতিকে ভোট চান সৈয়দপুরের মুরব্বীরা। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান এসময় বলেন, আমি জনগনের সেবা করার জন্য এসেছি। গত ৫ বছরে ইউনিয়নের সর্বত্র উন্নয়ন কাজ করার চেষ্ঠা করেছি। অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করতে আবারও আপনাদের পাশে এসেছি। তিনি বলেন,আমি দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদকে দলমতের উদ্ধে রেখে জনগনের প্রতিষ্ঠানে পরিণত করেছিলাম। আগামীতেও জনগনের প্রতিষ্ঠান হিসেবে মুরব্বী ও যুব সমাজের পরামর্শ নিয়ে ইউনিয়ন পরিষদকে একটি শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করব। । তিনি উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ২৮ মে নৌকায় ভোট দিতে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মদচ্ছির আলী(মহাজন) সৈয়দ লাল মিয়া, সৈয়দ ছাবির মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম, সৈয়দ তারা মিয়া, শেখ জাকারিয়া, ষৈয়দ শেফুল আমীন, সৈয়দ ফরিদ মিয়া, সৈয়দ আলী আহমদ, সৈয়দ ছোট মিয়া, মোঃ আবু ছাইদ, মোঃ আলতাফ কোরেশী,সৈয়দ এলাইছ মিয়া, মোঃ মুস্তাক কোরেশী প্রমুখ। মুরব্বীদের পক্ষে সৈয়দ লাল মিয়া বলেন, উন্নয়নের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি সৈয়দপুরের সর্বস্তরের নাগরিকদেরকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com