1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণা

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর মেসির এটি ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে। এর মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুরুষ ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি গড়বেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে ১৯৮ ম্যাচ খেলা মেসি বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেললে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন।

কাতারের বিশ্বজয়ী স্কোয়াডের ১৭ জন সদস্য ধরে রাখা হয়েছে উত্তর আমেরিকার এবারের আসরে। এমিলিয়ানো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও এঞ্জো ফার্নান্দেজদের মতো পরীক্ষিত তারকারা দলে আছেন। তবে স্কালোনির এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুস আকুনার বাদ পড়া। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এছাড়াও দলে জায়গা হয়নি তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার। অন্যদিকে তরুণ প্রতিভা নিকো পাজ, ভালেন্তিন বার্কো ও জুলিয়ানো সিমেওেনেরা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।
আরও পড়ুন:
মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

সম্প্রতি ইন্টার মায়ামির ম্যাচে মেসির চোটের গুঞ্জন ছড়ালেও ক্লাব নিশ্চিত করেছে তা কেবলই পেশির ক্লান্তি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ দল:

গোলকিপার: হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ), গেরোনিমো রুই (মার্সেই), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)।
ডিফেন্ডার: লেওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), তিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেস (পালমেইরাস), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com