1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

নৌকায় ভোট দিন উন্নয়ন হবে- মেয়র আব্দুল মনাফ

  • Update Time : বুধবার, ২৫ মে, ২০১৬
  • ২৮৬ Time View

স্টাফে রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগ সহ-সভপতি আব্দুল মনাফ বলেছেন নৌকায় ভোট দিন উন্নয়ন হবে। উন্নয়নের প্রতীক,স্বাধীনতার প্রতীককে স্বাধীনবাজারের মানুষ ও পাইলগাঁও ইউনিয়নের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। তিনি ২৮ মে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। মঙ্গলবার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিনের নির্বাচনী পথসভায় খেয়াঘাট এলাকায় বক্তব্যপ্রদানকালে উপরোক্ত কথা বলেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা আলাল মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,কাউন্সিলর সুহেল মিয়া, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ভাই যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ, স্থানীয় আওয়ালীগ নেতা নুন্না দে মেম্বার,জেলা ছাত্রলীগ নেতা খালেদ আহমদ রাজ,যুবলীগ নেতা লিটন মিয়া প্রমুখ। পরে স্বাধীনবাজারে নৌকার পক্ষে প্রচারপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com