1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলা ইসলামি ব্যাংক শাখা থেকে এক গ্রাহকের ৫ লাখ টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ জুন) উপজেলা সদরের ইসলামি ব্যাংকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক ব্যাংকে এসে কান্নায় ভেঙে পড়েন। এসময় ব্যাংক ম্যানেজার ব্যাংক ছেড়ে পালিয়ে যেতে চাইলে গ্রাহকেরা তাকে আটক করে রাখেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যাংকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দিরাই উপজেলার জগদল গ্রামের ছতর মিয়ার নামে ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখায় অ্যাকাউন্ট নং ২০৫০২৭২০২০১৮০৩৩১৪ তে ৫ লাখ টাকা জমা ছিল। গত কয়েক দিন ধরে টাকার জন্য ঘুরে তিনি টাকা পাচ্ছিলেন না। পরে তিনি জগন্নাথপুর পূবালী ব্যাংক পিএলসি শাখায় নতুন একাউন্ট খোলে তাদেরকে চেক দিলে পূবালী ব্যাংক পিএলসি শাখা থেকে টাকা নিতে যোগাযোগ করে।

এদিকে গ্রাহক ছতর মিয়া রোববার  ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখায় গিয়ে টাকার বিষয় জানতে চাইলে ব্যাংক ম্যানেজার জহির উদ্দিন বলেন, অ্যাকাউন্টে টাকা নেই— টাকা পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে। পরে তিনি পূবালী ব্যাংক জগন্নাথপুর শাখায় গিয়ে খেঁাজ নিলে কতৃর্পক্ষ কোন টাকা জমা হয়নি বলে জানান। এসময় ছতর মিয়া তাঁর পরিবারের লোকজনকে নিয়ে ব্যাংকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় ইসলামি ব্যাংকের ম্যানেজার ব্যাংক ছেড়ে চলে যেতে উদ্যত হলে গ্রাহকেরা তাকে আটক করেন। এসময় ব্যাংকে হৈ হুল্লোর সৃষ্টি হয়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রাহকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পরে খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংকে কথা হয় গ্রাহক ছতর মিয়া ও তাঁর স্ত্রী রুজিনা বেগমের সঙ্গে। তাঁরা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমাদের একমাত্র ছেলে মাহফুজ মিয়া টাকার জন্য লিবিয়ায় দালালদের কাছে জিম্মি আছে। ব্যাংক থেকে টাকা তুলে পাঠালে ছেলে লিবিয়ায় দালালদের নির্যাতন থেকে রেহাই পাবে। ব্যাংক ম্যানেজার আমাদের সাথে ছলচাতুরী শুরু করে টাকা দিচ্ছেন না। ব্যাংকে গেলে বলেন, অ্যাকাউন্টে টাকা নেই, টাকা চলে গেছে পূবালী ব্যাংকে আর পূবালী ব্যাংকে গিয়ে জানতে পারি টাকা যায়নি।
ব্যাংকে এসময় আরেক গ্রাহক ভবানীপুর গ্রামের সফিক মিয়া জানান, আমিও টাকা তুলতে এসেছিলাম। ব্যাংকে টাকা না থাকায় টাকা তুলতে পারিনি। ইসলামি ব্যাংকে গ্রাহকদের টাকা নিয়ে প্রতিদিন সমস্যা হচ্ছে।
ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. জহির উদ্দিন জানান, এক গ্রাহকের ৫ লাখ টাকা নিয়ে ভুল বুঝি হয়েছে। সিস্টেম জটিলতায় প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকা দেয়ার চেষ্টা করছি।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com