1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৭ Time View

প্রেস বিজ্ঞপ্তি::
ফেয়ার ফেইস জগন্নাথপুরের গৌরবময় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য ক্বারী সোহানুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ সুনু, আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, শিক্ষক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির চেয়ারপার্সন এম শামীম আহমেদ, ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের রমজান আলী, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সভাপতি নবীর হোসাইন, জগন্নাথপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা শাহজাহান সিদ্দিকী, ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সদস্য ইমরান আহমদ জিলানী, সেইভ পিপলস্ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি নাহিদ সৈয়দ এবং খাশিলা পশ্চিমপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে প্রবাসী সদস্য সুলেমান হোসেন সৈকত ও রেদুয়ান আহমদ-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবকল্যাণ ও সমাজসেবায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের সদস্যবৃন্দ আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
সবশেষে হযরত মাওলানা আজমল হোসাইন জামী সাহেবের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com