1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী, স্মারকলিপি প্রদান পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার কাতারে বৈঠক শ্রীমঙ্গলে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই তরুণের হাওরে জলাবদ্ধতা নিরসনে ‘ড্রেনেজ আউটলেট’ সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ দুই কেন্দ্র বন্ধে উৎপাদন কমেছে তিন হাজার মেগাওয়াট, বেড়েছে লোডশেডিং:বিদ্যুৎমন্ত্রী ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর দুই শিশু জীবিত উদ্ধার রানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জগন্নাথপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী, স্মারকলিপি প্রদান

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে স্মারকলিপি প্রদান করেছেন এক ইউনিয়নবাসী।
আজ সোমবার (২৯ জুন)  দুপুরে জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে উপজেলার পাইলগাঁও ইউনিয়নবাসীর পক্ষে ৩ টি দাবি জানিয়ে পল্লী বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাস নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে একই দাবিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের নিকটও এ স্মারকলিপি প্রদান করেন ওই ইউনিয়নবাসী। এসময় উপস্থিত ছিলেন, পাইলগাঁও ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি রসিক মিয়া, মুহিম খান, শফিকুর রহমান তুহুর, মিজানুর রহমান আক্কাছ, সমাজসেবক মাওলানা মাইদুল ইসলাম, তোফায়েল আহমদ, মিজান হোসেন, মাসুম আহমদ, সানাউর রহমান সোহেল, ফাহিম আহমদ, ছামি আহমদ সহ অর্ধশতাধিক ভুক্তভোগী এলাকাবাসী। স্মারকলিপিতে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিলের অনিয়ম ও পাইলগাঁও ইউনিয়নে পল্লী বিদ্যুৎতের একটি অভিযোগ কেন্দ্রে (সাব সেন্টার) স্থাপনের দাবি জানানো হয়।
ভুক্তভোগী পল্লী বিদ্যুৎতের গ্রাহক মাওলানা মাইদুল ইসলাম বলেন, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট। দিনে-রাতে সমানতালে চলছে। ফলে ইলেকট্রনিক সামগ্রীর ক্ষতি হচ্ছে। গরমের সঙ্গে অসহনীয় বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।
জগন্নাথপুর পল্লী বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাস বলেন, লোডশেডিংয়ের সমস্যাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন একটি সাবস্টেশন নির্মাণের পরিকল্পনা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com