1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তোহা চৌধুরী (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ রোববার (২ আগস্ট) সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তোহা চৌধুরী জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার গোলাম মোহাম্মদ চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী জানান, আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে; আদালত জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা আইনানুগ ভাবে তার জামিনের জন্য চেষ্টা করব।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামী হলেন তোহা চৌধুরী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com