1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ সুপার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা জগন্নাথপুরে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ একই সঙ্গে জানাজা, পাশাপাশি কবর জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন

নেত্রকোণায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবোঝাই পিকআপ ও সারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

তবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পিকাপটিতে থালা-বাসনসহ বিভিন্ন গৃহসামগ্রী ও দুটি ছাগল ছিল। দুর্ঘটনায় সেগুলোও মারা গেছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারী নিহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেয়ার পথে আর দুজন মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর দুরর্ঘটনা কবলিত যানগুলি সরিয়ে নেওয়ার পর ফের চলাচল শুরু হয়।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সূত্র-বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com