1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিতর্কের পর স্বামী. নিয়াজুরকে রাঙামাটি,আর স্ত্রী  ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে হাসপাতালে বদলি কলকলিয়ায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সোলার সিস্টেমে চলবে সংসদ ভবন: প্রধানমন্ত্রী জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে ইতালি প্রবাসী সাব্বির ও সুজিত জগন্নাথপুরে ‘আঘাতপ্রাপ্ত’ জবাইকৃত গরুর মাংস রাখার অপরাধে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়িছাড়া একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর ব্রিটিশ পাসপোর্টধারীর মরদেহ পড়ে ছিল বাসায়, স্বজনরা প্রবাসে রাসুল (সা.)-এর অতুলনীয় বাকশৈলী জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে:এমপি কয়ছর আহমদ

বিতর্কের পর স্বামী. নিয়াজুরকে রাঙামাটি,আর স্ত্রী  ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে হাসপাতালে বদলি

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের বহুল আলোচিত উপপরিচালক মো. নিয়াজুর রহমানকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট থেকে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক পদে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ মকবুল হোসেন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়াজুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৪ সেপ্টেম্বর থেকে তিনি ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নিয়াজুর রহমানের দ্বিতীয় স্ত্রী ও সিলেট সদর উপজেলার মেডিকেল কর্মকর্তা ডা. সুবর্ণা রায় তুলিকে সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে বদলি করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বিষয়টি নিশ্চিত করেছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৮ আগস্ট ডা. সুবর্ণার জগন্নাথপুরে যোগদানের কথা ছিল। তবে ১৮ আগস্ট থেকে প্রায় দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি তুলি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জগন্নাথপুর হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরেজমিনে গিয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ সময় অফিস সহকারী নির্মল দেবনাথ জানান, ডা. সুবর্ণা রায় তুলি এখনো জগন্নাথপুরে যোগদান করেননি।

ডা. তুলি জগন্নাথপুরে যোগ না দিয়ে গত ২৫ আগস্ট সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদান করেন বলে জানা গেছে।

সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয় ঘিরে নিয়াজুর রহমান ও ডা. সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠে আসছিল। এসব অভিযোগের মধ্যে ছিল বদলি-পদায়নে প্রভাব বিস্তার, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, কর্মস্থলে অনুপস্থিতি ও ক্ষমতার অপব্যবহার। সূত্র-সিলেটটুডে

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com