1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন দুই হাতেই নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রফিকুল এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তারা চারজনই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের দেশে ফেরার বিমানের টিকিটও করা ছিল।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন তাদের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অপর দুজনের মধ্যে একজন মৌলভীবাজারের এবং অপরজন সুনামগঞ্জের বলে ধারণা করা হচ্ছে। কারণ সৌদিতে নিহতদের সঙ্গে এই দুই জেলার দুজন থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার প্রস্তুতি নেন। স্বজনদের সঙ্গে দেখা করার প্রত্যাশায় লাগেজ নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়ির চালকসহ চারজনই নিহত হন। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com