1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা! ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার নতুন কমিটি গঠন শান্তিগঞ্জে নৌকা বাইচ বন্ধ চেয়ে আবেদন, ফেসবুকে ‘কাদা ছোড়াছুড়ি’ ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টর রায়: আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসে- কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে আন্দোলন গড়ে উঠবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার নতুন কমিটি গঠন

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
প্রেস বিজ্ঞপ্তি ::
 বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার বার্ষিক মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার  (১২ সেপ্টেম্বর) বাদ এশা স্পেনের রাজধানী মাদ্রিদের একটি মিলনায়তনে এই বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়।  অধিবেশনে নতুন কমিটি পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিদেশ জোন)  মাওলানা শায়খ ফয়েজ আহমদ।
বার্ষিক মজলিসে শুরায় উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ সেশনের জন্য হাফেজ মাওলানা আব্দুল কাদির আল-মাহদী-কে সভাপতি, মুফতী ইউসুফ হুসাইন আজহারী-কে সাধারণ সম্পাদক এবং হাফিজ নাইম আহমদ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখা পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীল ও নির্বাহী সদস্যবৃন্দ:
নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাওলানা আব্দুল মালিক, ইঞ্জিনিয়ার জুবায়ের আহমদ, মাওলানা আজমুল ইসলাম সেলিম ও ইউসুফ বিক্রমপুরী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাছির আহমদ, বাইতুল মাল (অর্থ) সম্পাদক আলহাজ আব্দুর রাহমান, সহ-বাইতুল মাল সম্পাদক আব্দুল কাদির মুন্না এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির আহমদ।
কমিটির সম্মানিত নির্বাহী সদস্যরা হলেন—মাওলানা নেছার আহমদ, হাফিজ জাহেদ আহমদ, হাফিজ শহিদুল ইসলাম, রাজু আহমেদ, মইনুল ইসলাম, আবির মাহমুদ, আতিক আহমদ, সামছুল ইসলাম, আব্দুল কাদির ও দেলওয়ার হোসাইন।
৩ সদস্য বিশিষ্ট শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন:
স্পেনে অবস্থানরত দেশবরেণ্য শীর্ষ ওলামায়ে কেরামদের দিক-নির্দেশনায় সংগঠনকে আরও গতিশীল করতে ৩ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন—১. শায়খ মাওলানা ইলিয়াস আহমদ (বার্সেলোনা), ২. শায়খ মাওলানা মতিউর রাহমান (ভেলেন্সিয়া) এবং ৩. মুফতি নুর মুহাম্মদ নেহাল (পালমা দে মাইওরকা)।
নবগঠিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ স্পেনে প্রবাসীদের অধিকার রক্ষা এবং দ্বীনি দাওয়াত ও ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com