1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী  সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা 

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি – যুক্তরাজ্যে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে লন্ডনস্থ Ford Square মসজিদ বিল্ডিংয়ে শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদের সম্মানিত সিনিয়র সমন্বয়ক  আশিকুল হকের সভাপতিত্বে যুক্তরাজ্য বসবাসরত স্কুলের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্টেয় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমন্বয় পরিষদের সম্মানিত সদস্য  হোসেন আহমদ।

সভায় বক্তব্য রাখেন,  গোলজার হোসাইন গোলফর, শায়েখ এম রহমান, সাবেক কাউন্সিলর দরছুল্লাহ, মোঃ আবুল খয়ের, জিল্লুর রহমান জিলু, বশির আহমদ, এম এ কাদির, মোঃ মুহিদুল্লাহ, আজিজুর রহিম মিছবা, মোঃ আব্দুল মোমিন, মোঃ সোনা মিয়া, সব্বির আহমদ খান, বদরুল ইসলাম রফু, মোঃ ছমির আলী, আব্দুস শহীদ, জাকির হোসেন, আব্দুল মমিন, লুৎফুর রহমান, শেখ আব্দুল মজিদ, আকিকুর রহমান চৌধুরী, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান মুরাদ, মোঃ আবুল হোসেন, বাহাদুর মিয়া, কবির আহমদ, কামাল মিয়া, মিফতাহ উদ্দিন , আনসার মিয়া জনি, এমরানুল হক, এনাম আহমদ, কামাল হোসেন, মিশকাত উদ্দিন শিশু, শাহ মোঃ মনির, মোঃ সুমন আহমদ, মোঃ পিয়ারুল হক, আব্দুল মজিদ, আব্দুল আলিম, হাফিজ আলী, ওয়ারকান হাসান, রিপন ভূঁইয়া, ইকবাল হোসেন, মামুনুর রশিদ, আতাউর রহমান, সাইফুল ইসলাম, দবির আহমেদ, ফয়সাল আহমেদ, সাজিদুর রহমান, ইমরুল হক, আব্দুল আমিন,  আব্দুল আমিন রুম্মান, রূপবান আলী, মিয়া আবুল খায়ের, আবু সায়েক, মোহাম্মদ খান হাসান, কাজল মিয়া, আব্দুল কাদির, পায়েল আহমদ, ইমরান আহমেদ, মোহাম্মদ রিপন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান সুমন, টিপু আহমদ, ইবন হোসেন, মামুন মিয়া, হাফিজুর রহমান মুন্না প্রমুখ ।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত স্বরূপ চন্দ্র স্কুলের যথাসম্ভব সকল শিক্ষার্থীর স্বতস্ফুর্ত  অংশগ্রহণের মাধ্যমে শতবর্ষ উদযাপনে সকলেই গুরুত্বারোপ করেন এবং এর জন্যে উপস্থিত সকলের প্রতি স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্যে অনুরোধ করা হয় ।

 সভায় সর্বসম্মতিক্রমে শতবর্ষের মূল অনুষ্ঠান আগামী নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে আয়োজনের জন্য একটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয় ।

শতবর্ষের আকাঙ্ক্ষিত এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে গঠিত উপ-কমিটি গুলোকে আরো কার্যকর ও গতিশীল করার জন্যে প্রত্যেক উপ-কমিটির সাথে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

পরে অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠেয় এই সভায় উপস্থিত হয়ে সভাকে অত্যন্ত কার্যকর এবং সফল করার জন্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আসন্ন শতবর্ষ আয়োজনের মূল অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com