1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী  সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল

সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

 

শুক্রবার দুপুরে শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।

শিশুটির চাচা বলেন, ‘‘শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছি।’’

 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদ বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com