1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা

জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি ইরানের সঙ্গে সমঝোতা অথবা দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি সামনে আনেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তিতে যেতে পারে, যার মাধ্যমে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে এর বিপরীতে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে দ্রুত ধ্বংস করার পথও খোলা রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সঙ্গে এমন একটি সমঝোতা হতে পারে কি না, যার মাধ্যমে দেশটি মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, ইরানকে ধ্বংস করে ভবিষ্যতে আর কোনো দেশ বা মানুষের ক্ষতি করার সুযোগ না দেওয়ার বিকল্পও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে বলে তিনি মনে করেন। তার দাবি, তেহরান হয়তো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে।

তবে ট্রাম্প বলেন, তিনি নিজে ওই নির্বাচনে প্রার্থী নন। তার ভাষায়, রিপাবলিকান পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তিনি দলটির প্রার্থীদের সহযোগিতা করবেন। ইরান নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাচনের কোনো প্রভাব তিনি বিবেচনায় নিচ্ছেন না বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও প্রশংসা করেন। ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস করায় তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান। সৌজন্যে কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com