1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনোদনের আড়ালে অশ্লীলতা, আস্তানাটি গুঁড়িয়ে দিলো পুলিশ জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু মাদক, কিশোর গ্যাং চাঁদাবাজ দমনে ‘ভিন্ন’ অভিযানের চিন্তা, আলোচনায় ‘অপারেশন ক্লিনহার্ট’ ঋণ শোধে অযথা বিলম্ব নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবার্তা প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আনন্দ বিষাদের পর খুশি জগন্নাথপুরের সেই সাতজন প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদয়ালয়ে স্কুল ফিডিং উদ্ধোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে নানা আয়োজনে স্টুডেন্টস কেয়ারের এক যুগপূর্তি উদযাপন

দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়।
সরকারি এই আদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।এ বছর দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে তালিকায়। পর দিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।  এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

সরকারি ছুটির হিসাবে, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।নতুন করে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হবে চাকরিজীবীদের।

মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে। সূত্র- কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com