1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মহানবী (সা.) প্রতিদিন কোন সময়ে এবং কী কী আমল সবচেয়ে বেশি করতেন? প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে শারদীয় দুর্গা উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতিসভা শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা ‘ঘুষ খাওয়া লাগবে’ এমন মন্তব্য করা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী 

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’

এ সময় প্রিজন ভ্যানের ভেতরে থাকা একজন পুলিশ সদস্যকে আঙুল তুলে শাসাতে দেখা যায় তাকে। পরে প্রিজন ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’

আদালতে শুনানির সময়ও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন আখতারুজ্জামান।

মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন আখতারুজ্জামান। শুক্রবার রাত সোয়া ৭টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com