1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

সিলেটের ২১ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা…

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০১৬
  • ২২৬ Time View

স্টাফ রিপোর্টার:: সিলেটের তিন উপজেলায় ২১ ইউপিতে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জকিগঞ্জে ৯, বিয়ানীবাজারে ১০ এবং গোয়াইনঘাটে দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ১০ জন, বিএনপির তিনজন, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাতজন (এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী দুজন, বিএনপি বিদ্রোহী তিনজন)।

জকিগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে বিজয়ীরা হলেন- বারহাল ইউপিতে মোস্তাক আহমদ চৌধুরী (স্বতন্ত্র), বীরশ্রীতে ইউনুস আলী (আ.লীগ), কাজলসারে জুলকার নাইন (আ.লীগ), খলাছড়ায় কবির আহমদ (আ.লীগ), জকিগঞ্জে খলিলুর রহমান (আ.লীগ), বারঠাকুরীতে মহসিন মর্তুজা টিপু (আ.লীগ), মানিকপুরে মাহতাব আহমদ চৌধুরী (জাতীয় পার্টি) এবং সুলতানপুরে রফিকুল ইসলাম (আ.লীগ বিদ্রোহী)।

বিয়ানীবাজার উপজেলায় বিজয়ীরা হলেন- দুবাগে আবদুস সালাম (আ.লীগ), শেওলায় জহুর উদ্দিন (আ.লীগ), চারখাইয়ে মাহমদ আলী (আ.লীগ), মাথিউড়ায় শিহাব উদ্দিন (আ.লীগ), কুড়ারবাজারে আবু তাহের (বিএনপি), আলীনগরে মামুনুর রশীদ মামুন (বিএনপি), তিলপাড়ায় মাহবুবুর রহমান (বিএনপি বিদ্রোহী), মোল্লাপুরে আবদুল মান্নান (বিএনপি বিদ্রোহী), লাওটায় গৌছ উদ্দিন (আ.লীগ বিদ্রোহী) এবং মুড়িয়ায় আবুল খায়ের (স্বতন্ত্র)।

এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত ৩১ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মামলা সংক্রান্ত জটিলতায় লেঙ্গুড়া ও ডৌবাড়ি ইউনিয়নে ওই সময় নির্বাচন হয়নি। আদালতের নির্দেশে শেষ ধাপে এ দুই ইউপিতে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নে মাহবুবুর রহমান (বিএনপি) এবং ডৌবাড়িতে আরিফ ইকবাল নেহাল (বিএনপি বিদ্রোহী) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com