স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তরিকতার সহিত কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্মানিত ভোটাররা গত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিশ্বাস করে বিপুল ভোটে নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, এবার দুর্গা পূজায় বর্তমান সরকার বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন এটা শুধু আর্থিক সহযোগিতা নয় এটা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিএনপির আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির যে সখ্য তৈরি হয়েছে কিছু দুষ্ট লোক তা বিনষ্ট করতে চায়। এজন্য আমাদের কে সজাগ থাকতে হবে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমরা আমাদের আন্তরিকতা ও ভালোবাসা ধরে রাখতে চাই।
আজ মঙ্গলবার ( ১৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত জিআর চাল এর অনুদান ডিও বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত,জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নুর হোসেন, জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজাদুর রহমান আজাদ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী,
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,
পূজা ফ্রন্টের সভাপতি বাপপী রায়,সাধারণ সম্পাদক সুবল দেব প্রমুখ।
সভায় প্রধান অতিথি ৩৯ পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে জিআর চালের ডিও তুলে দেন।