1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা জগন্নাথপুরে এমপি কয়ছয় আহমদ: পারিবারিক সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি কমাতে কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ: অবরুদ্ধ হওয়ার শঙ্কায় রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা জগন্নাথপুরে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড, জিতেশ গোপের মৃত্যুদণ্ড জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কৃতজ্ঞ প্রবাসীদের মামলা নিষ্পত্তি করতে বিশেষ আদালত গঠনের ভাবনা নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সম্পত্তি নিয়ে ভাইবোনের বিরোধ, সাত ঘণ্টা পর বাবার লাশ দাফন মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

জগন্নাথপুরে এমপি কয়ছয় আহমদ: পারিবারিক সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি কমাতে

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার::

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মূল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের  প্রথম আঘাতটি আসে আমাদের পারিবারিক ও ঘরোয়া পরিবেশের ওপর। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে জীবন ও মূল্যবান সম্পদ রক্ষা করতে হলে ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে আগাম সচেতনতা তৈরি করতে হবে। সঠিক পূর্ব প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম, জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ্ উদ্দিন মিঠু,  জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক বিভাস দে,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জগন্নাথপুর উপজেলা শাখার আহ্ববায়ক বাপ্পু রায় প্রমুখ।
এরআগে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com