1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার::

ঐতিহাসিক ৭ নভেম্বর  ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ শনিবার  (৭ নভেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায়, কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, সুনামগঞ্জ জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক নুর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমেদ এবং গীতা পাঠ করেন জগন্নাথপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা দে। সভায় শেষে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় গ্রুপ-ক তে জগন্নাথপুর নার্সারী স্কুলের সুজন রায় প্রথম, তিষি দাশ দ্বিতীয় ও সিদ্ধার্থ সূত্রধর তৃতীয় স্থান অর্জন করেছে।
গ্রুপ-খ তে জগন্নাথপুর নার্সারী স্কুলের মুস্তাকিম হোসাইন প্রথম, একই বিদ্যালয়ের তাহিয়া চৌধুরী দ্বিতীয় এবং জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিমুন্য দাশ তৃতীয় হয়েছে।
গ্রুপ-গ তে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্যা দে প্রথম, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার সুমাইয়া আক্তার দ্বিতীয় ও ড্রিম ফ্লাওয়ার একাডেমির মরিয়ম ইসলাম মারহা তৃতীয় স্থান লাভ করেছে।
গ্রুপ-ঘ তে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রবিন শীল প্রথম এবং জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাইজাহ্ আক্তার নাবিলা দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়া দিবসটি উপলক্ষে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সাথে মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার করা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য জগন্নাথপুর উপজেলা পরিষদ শিশু পার্কটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয় এবং জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com