1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

আসন্ন ২৩তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগ–২০২৬ সামনে রেখে ২০২৬–২০২৭ সনের জন্য জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এসোসিয়েশনের স্থায়ী উপদেষ্টা মণ্ডলীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা জনাব জাহির উদ্দিন। সভা পরিচালনা করেন সামিনুর রহমান।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মইনুল ইসলামকে সভাপতি এবং জুয়েল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—

– সভাপতি: মইনুল ইসলাম
– সাধারণ সম্পাদক: জুয়েল হোসেন
– সিনিয়র সহ-সভাপতি: : শামছুজ্জাম শামিম
– সহ-সভাপতি: আলমগীর হোসেন
– সহ সভাপতি সামিনুর রহমান
– সহ-সভাপতি: গুলজার হোসেন
– যুগ্ম সম্পাদক: শুভন আহমেদ ভূইয়া
– কোষাধ্যক্ষ: সাদিকুর রহমান
– সহ-কোষাধ্যক্ষ: শামিম আহমেদ
– সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া হোসেন
– সাংগঠনিক সম্পাদক: জুয়েব হোসেন

সভায় বক্তারা জগন্নাথপুর উপজেলার ফুটবল অঙ্গনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন ২৩তম উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ–২০২৬ সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

নবগঠিত কমিটির মাধ্যমে জগন্নাথপুরের ফুটবলাঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com