1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট বাজারে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিনব কায়দায় একজনের শার্টের বুক পকেটে এবং অন্যজনের লুঙ্গির কোচরে ইয়াবা লুকিয়ে রাখা অবস্থায় তাদের আটক করা হয়।  মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত সদর উপজেলার মঙ্গলকাটা ও হালুয়ারঘাট এলাকায় ডিএনসির জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়ারঘাট বাজারের বাদশা মিয়ার পশ্চিম দুয়ারী ভাতের হোটেলের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় আবু সালেহ (৩০) নামের এক ব্যক্তির পরিহিত শার্টের সামনের বাম পাশের বুক পকেট থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই বাজারের জাহির মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে সাজ্জাদুল (৩৫) নামের অপর এক ব্যক্তির পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে ২ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আবু সালেহ (৩০) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের আবু হানিফের ছেলে এবং সাজ্জাদুল (৩৫) সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)—এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব। অভিযান ও মামলার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com