1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে কনে উধাও, বরযাত্রী নিয়ে দিশেহারা বর অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই হবে নারী। এমনটিই জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

জুবাইদা রহমান বলেন, ‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দিতে কাজ করবেন। এ ধরনের উদ্যোগ সফল করতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজই করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কাজের অগ্রগতি ধীর হওয়ায় তারা কখনো হতাশ হতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে, তাদের গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ কাজের জন্য তাদের গর্বিত হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে অবহেলায় রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

সূত্র- এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com