1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে কনে উধাও, বরযাত্রী নিয়ে দিশেহারা বর অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক

জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা 

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা লালনের প্রত্যয়ে দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে-এর যৌথ উদ্যোগে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার হল রুমে এ পরীক্ষা সম্পন্ন হয়।
এবারের ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন প্রান্তের ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৭৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তদারকিতে দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব মাওলানা আব্দুল কবির, দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের চেয়ারম্যান মাস্টার মো. আবু তাইদ এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন।
এ সময় অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আবু সালেক, বিশিষ্ট শিক্ষাবিদ কবির উদ্দিন, শিক্ষানুরাগী জুলফিকার আহমদ মনি এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফয়জুর রহমান ছমির,মাস্টার আব্দুল মালিক,কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জগন্নাথপুর উপজেলা পরিচালক আফজাল হোসাইন। এছাড়াও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতি বছর এ বৃত্তির আয়োজন করা হয়। তাঁরা উল্লেখ করেন, শুধু মেধাবৃত্তি নয়—মেধা লালন ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইতিমধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং শিক্ষাবিস্তারে বহুমুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী সোসাইটির এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com