জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
খাদ্যমন্ত্রী বলেন, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাঠপর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। সূত্র-সমকাল