1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী রিজিকের ফয়সালা হয় আসমানে উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবিগঞ্জে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিল নিয়ে অনিশ্চয়তা লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের এসপি গ্রেপ্তার

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের পদায়ন করা হয়েছে কিশোরগঞ্জ জেলায়।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

বেশ কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস পরিস্থিতি বিরাজ করছে। রোববার দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সূত্র-এশিয়া পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com