1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলা সদরের পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়ক টিএনটি সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করায় ৬ দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, জগন্নাথপুর পৌরসভা, আনসার সদস্য ও জগন্নাথপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ফুটপাতের অস্থায়ী বেশকয়েকটি দোকানপাট অপসারণ হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com