1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। মিছিল থেকে হামিরদীতে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া কয়েকটি যানবাহন ভাঙচুর, মোটরসাইকেলে আগুন এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়। ককটেলের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজুকে রাস্তায় একা পেয়ে হামলা চালানো হয়। তাকে পিটিয়ে ও ককটেল মেরে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর রাত ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com