1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা সাগরপথে গ্রিস যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত সমাজ থেকে অশ্লীলতা বন্ধ করতে নবীজির ৭ নির্দেশ টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View
বিশেষ প্রতিনিধি::
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘হাওর রক্ষা বাঁধ’ নির্মাণের জন্য জরিপ (সার্ভে) কাজ শুরু হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরসহ উপজেলার ছোট-বড় ১৫টি হাওরে প্রায় ১৪ কিলোমিটার বাঁধের জরিপ কাজ শেষ হয়েছে।
গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এ জরিপ প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজও সম্পন্ন করার কথা রয়েছে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে মূল বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। বাঁধ নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে প্রকল্প প্রণয়ন ও প্রাক্কলিত ব্যয় নির্ধারণের জন্য পাউবো এই জরিপ কাজ চালিয়ে যাচ্ছে। পাউবোর নীতিমালা অনুয়ারী ১ নভেম্বর থেকে জরিপ শুরু হওয়ার কথা। শেষ হবে ৩০ নভেম্বর)। তবে জগন্নাথপুরে ১১ নভেম্বর থেকে জরিপ কাজ শুরু হয়।
গত বছর জগন্নাথপুরে ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৩৭টি পিআইসি’র মাধ্যমে ১৮ কিলোমিটার ফসলরক্ষা বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ করা হয়েছিল।
নলুয়া হাওরপাড়ের কৃষক ও দাসনাগাঁও গ্রামের বাসিন্দা নান্টু দাস জানান, এবার হাওর থেকে দ্রুত পানি নেমে যাওয়ায় বোরো আবাদ নিয়ে তাঁরা শঙ্কিত। হাওর দ্রুত শুকিয়ে যাওয়ায় এ বছর বোরো চাষাবাদের শুরুতেই তীব্র সেচ বা পানির সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, “হাওরে ফসলরক্ষা বেড়িবাঁধের জরিপ কাজ চলছে। আমরা আশা করি, নীতিমালা অনুযায়ী যথাসময়ে বাঁধের কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে।
তিনি জানান, গত বছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে হাওরের আধাপাকা ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবার দ্রুত পানি নেমে যাওয়ায় চাষাবাদের শুরুতেই পানির সংকটে পড়ার শঙ্কায় আছেন তাঁরা।
পানি উন্নয়ন বোর্ড উপজেলা কার্যালয়ের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ বলেন, বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য হাওরে সার্ভে (জরিপ) কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই জরিপ ও পিআইসি গঠনের কাজ শেষ হবে। আগামী ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com