1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ব্লক-থ্রী ইউনাইটেড সোসাইটির ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা শনিবার লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ আইসিজের রায় না মানলে পরিণতি ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ বিদ্যুতের খুঁটিতে উঠে বসে আছে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস মাদক নির্মূলে ইসলামের শিক্ষা ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের সন্তান এমপি কয়ছর আহমেদ  জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরে দুটি দীর্ঘ সেতু অনুমোদন, উচ্ছ্বসিত হাওরবাসী

লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আরও আটটি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

হোম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত গ্রীষ্মের পর থেকে বোর্নমাউথ থেকে ফালকার্ক পর্যন্ত বিভিন্ন এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আটটি হোটেল বন্ধ করে স্থানীয় জনগোষ্ঠীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ৫২টি আশ্রয়প্রার্থীদের হোটেল বন্ধ করা হয়েছে। বর্তমানে দেশটিতে এ ধরনের প্রায় ১৪০টি হোটেল চালু রয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০০টি, আর ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় ছিল ২১৩টি।

হোম অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে আশ্রয়প্রার্থীদের হোটেলে বসবাসকারীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এ সংখ্যা প্রায় ১৬ হাজার, যা আগের সরকারের আমলে সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় বর্তমানে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৭১ শতাংশ কমেছে।

যুক্তরাজ্য সরকারের দাবি, অভিবাসন ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় নেওয়া সংস্কারমূলক পদক্ষেপের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমছে এবং হোটেলনির্ভর আবাসন ব্যবস্থাও ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।

সূত্র:কালবেলা .কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com