1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরে দুটি দীর্ঘ সেতু অনুমোদন, উচ্ছ্বসিত হাওরবাসী জগন্নাথপুরে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ- অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় হবে না সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা

এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরে দুটি দীর্ঘ সেতু অনুমোদন, উচ্ছ্বসিত হাওরবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রচেষ্টায় এই  প্রকল্পগুলোতে এলাকার গুরুত্বপূর্ণ দুটি দীর্ঘ সেতু এবং প্রায় ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি’র ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জ জেলায় মোট চারটি সেতু অনুমোদিত হয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সেতুই জগন্নাথপুর উপজেলায় অবস্থিত।স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে অনুমোদিত সেতু দুটি হলো– চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল সেতু ও পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা সেতু। এরমধ্যে সমধল সেতুর আনুমানিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। যার দীর্ঘ প্রায় ২১০ মিটার এবং ১২০ মিটার দীর্ঘ ইটাখোলা সেতু নির্মাণে আনুমানিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা।

অপরদিকে,সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের অধীনে সুনামগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মোট প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির আহ্ববায়ক কমিটির যুগ্ম আহ্ববায়ক জামাল উদ্দিন আহমদ বলেন, দীর্ধদিন ধরেই সমধল নদীতে একটি সেতু নির্মাণের জন্য আমরা হাওরবাসী দাবী জানিয়ে আসছিলেও দাবীটি উপেক্ষিত হয়। অবশেষে আমাদের এমপি কয়ছর আহমদের প্রতিষ্ঠায় সমধল সেতুটি একনেক সভায় অনুমোদন হয়েছে। একই সভায় ইটাখোলা সেতুও অননুমোদিত হয়েছে। এজন্য আমরা এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, সেতুটি নির্মিত হলে আমাদের ইউনিয়নের বেতাউকা, স্বজনশ্রী, খাগাউড়া, বেরী, বাউধরনসহ  পাশাপাশি পার্শ্ববর্তী দিরাই ও মারকুলিসহ দক্ষিণাঞ্চলের ৪০ থেকে ৫০টি গ্রামের জনসাধারণ স্বল্প সময়ে উপজেলা সদর এবং সিলেট অঞ্চলে যোগাযোগের সুফল পাবেন। সেতুটি অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
স্থানীয় উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান,  সমধল ও ইটাখোলা সেতু দুটি নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাথে সদরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন সহজতর হবে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং দুই উপজেলার সাধারণ মানুষের আর্থ-সামাজিক জীবনযাত্রার মানোন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে। মেগা এই প্রকল্পগুলো অনুমোদিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com