1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করেই সমাজ ও রাষ্ট্রে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, বিভক্তি ও মতপার্থক্য দূর করে কোরআনের নির্দেশনা অনুসরণ করতে পারলে সেই ঐক্যই দেশ ও জাতির জন্য শক্তিশালী রক্ষাকবচ হয়ে উঠতে পারে।

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান আজহারী বলেন, শুধু নিজের মুক্তি বা জান্নাতের প্রত্যাশা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং পরিবার, সমাজ ও আশপাশের মানুষকে সত্যের পথে পরিচালিত করার চেষ্টা করতে হবে। কোরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

পবিত্র কোরআনের সূরা আল-ওয়াকিয়ার প্রথম আয়াত ‘ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ’-এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কেয়ামতের অনিবার্য বাস্তবতা তুলে ধরেন। তার আলোচনায় উঠে আসে, কেয়ামত এমন এক মহাসত্য, যার সংঘটন অবধারিত। নির্ধারিত সময়ে এই মহাপ্রলয় সংঘটিত হবে; কোনো শক্তি তা ঠেকাতে কিংবা পিছিয়ে দিতে পারবে না।

তিনি আরও বলেন, পবিত্র কোরআনে কেয়ামতের বিভিন্ন নাম ও বর্ণনার মাধ্যমে সেই দিনের ভয়াবহতা, গুরুত্ব এবং মানবজাতির জন্য এর তাৎপর্য তুলে ধরা হয়েছে। কেয়ামতের বাস্তবতা মানুষকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। তাই প্রত্যেকের উচিত পরকালীন জবাবদিহির প্রস্তুতি নিয়ে নিজের জীবন পরিচালিত করা।

মাহফিলে তিনি কোরআনের আলোকে ব্যক্তিগত জীবন গঠন, পারস্পরিক ভ্রাতৃত্ব, ধর্মীয় দায়িত্ববোধ এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। সূত্র-এশিয়া পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com