1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন

জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে আব্দুর রূপ (৬৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রূপ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি র্দীঘদিন ধরে ওই এলাকায় থেকে ভাঙারি ব্যবসার করে আসছিলেন। গত শুক্রবার বিকেলের পর তাকে আর কেউ দেখতে পাননি। রোববার দুপুরে স্থানীয়রা তার খোঁজে তিনি যে ঘরে থাকতেন; সেখানে গেলে পচা গন্ধ পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা মরচুয়ারিতে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যূ। তিনি একজন বৃদ্ধ লোক।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com