1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫

পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
প্রেস বিজ্ঞপ্তি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় স্থানীয় রসুলগঞ্জ বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী দুই বছরের জন্য পাটলী ইউনিয়ন জামায়াতের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজল হোসাইন।
নবগঠিত ইউনিয়ন কমিটির দায়িত্বশীলরা হলেন:
সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি আলিম উদ্দিন, সেক্রেটারি রুমন আহমেদ, যুব বিভাগীয় সেক্রেটারি সুজন আলম, অফিস সেক্রেটারি আব্দুল গফফার, শ্রম বিভাগীয় সেক্রেটারি মিটু চৌধুরী, পেশাজীবী বিভাগীয় সেক্রেটারি আফু চৌধুরী, ওলামা বিভাগীয় সেক্রেটারি ছামির আহমেদ, সহকারী ওলামা বিভাগীয় সেক্রেটারি রুহুল আমিন, প্রচার সেক্রেটারি রফিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সেক্রেটারি আনোয়ার হোসেন, সদস্য আব্দুর রহমান রাজু, রাজু আহমদ, আরশ আলী, আমিনুল ইসলাম কনু, জুয়েল মিয়া, মারজান আহমদ, গফফার মিয়া ও রুবেল আলম।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দসহ ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com