1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের সন্মানে ছাত্রলীগ নেতার ইফতার মাহফিল

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ২৪৩ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারন সম্পাদক রোমেন আহমদের ব্যাক্তিগত উদ্যোগে শতাধিক প্রতিবদ্বী ও ভিক্ষুকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের তালুদকার রেস্টুরেন্টে শনিবার এ আয়োজন করা হয়। পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত শতাধিক প্রতিবন্ধী ও ভিক্ষুকদের জন্য উন্নতমানের ইফতারের আয়োজন করেন ছাত্রনেতা রোমেন আহমদ। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমাদের সমাজের বিত্তবান পরিবারের লোকজন কত উন্নতমানের খাবার সামগ্রী দিয়ে ইফতার করেন প্রতিদিন। এমন খাবার সাধারনত হত দরিদ্র ব্যাক্তিদের নাগালের বাহিরে। আমি পৌরশহরের বিভিন্ন স্থান থেকে হতদরিদ্র ব্যাক্তিদের খুঁজে এনে ইফতারের আয়োজন করি। এতে শতাধিক প্রতিবন্ধী ও ভিক্ষুকরা অংন নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com