1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দক্ষিন সুনামগঞ্জে মসজিদ, মন্দিরের টাকা আত্মসাত!

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ২৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: দক্ষিণ সুনামগঞ্জে মসজিদ ও মন্দিরে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত রোববার এলাকাবাসী ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায, ২০১৫-১৬ অর্থবছরের কাবিটা ২য় পর্যায়ে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর সিরাজের বাড়ির রাস্তা হতে আলমপুর জামে মসজিদের রাস্তা এবং দামোধরতপী মন্দিরের উন্নয়নে কাবিটার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু এই মসজিদ ও মন্দিরের প্রকল্পের টাকা দিয়ে কাজ না করিয়ে প্রকল্পের সভাপতি মো. শাহিনুর রহমান, সম্পাদক ফয়াজ আহমদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করীম আত্মসাত করেন। ওই ব্যক্তিরা একটি সিন্ডিকেট তৈরি করে আরও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসব প্রকল্পের মাস্টাররোল গ্রহণ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাৎ হোসেন ভূঁইয়া জানান, তিনি অবৈধভাবে লাভবান হয়ে মাস্টাররোল গ্রহণ করেননি। কাবিটা প্রকল্পের টাকা কাজের আগে দেয়া হয়। যদি কেউ কাজ না করে তাহলে টাকা ফেরত আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com