1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জে এক ব্যবসায়ীকে পিটিয়ে হাত পাঁ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ২৬৩ Time View

নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে পুর্ব বিরুধের জের ধরে শাহজাহান আলী (৩৫) নামে এক ব্যবসায়ীকে রাতের আধারে লাটি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার পকেটে থাকা ব্যবসার টাকা পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন আহতের পরিবার। স্থানীয় লোকজন তাকে উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, হরিধরপুর গ্রামের মৃত জইন উল্লাহর ছেলে ব্যবসায়ী শাহজাহান আলীর সাথে একই গ্রামের আব্দুর নুর গংদের সাথে ইদানিং কিছু দিন ধরে গ্রাম্য বিরুধ চলে আসছিল। এই বিরুধকে কেন্দ্র করে গত রবিবার রাত ১০টার দিকে শাহজাহান আলী তার ব্যবসা শেষে বাড়ী ফেরার পথে গ্রামের রাস্তায় আগে থেকে থাকা আব্দুর নুরের নেতৃত্ব জালাল, অজুদ, জাহেদ ও জুয়েল তার উপর অতর্কিত ভাবে আক্রমন করে। হামলাকারীরা তাকে লাটি দিয়ে বেদড়ক ভাবে পিটিয়ে একটি হাত ও একটি পা ভেঙ্গে দিয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com