1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সিলেট জেলা ছাত্রলীগ নেতা জগন্নাথপুরের নিপুর সমর্থকদের সাথে কারারক্ষীদের সংঘর্ষ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৩৯২ Time View

স্টাফ রিপোর্টার:; সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর কারাগার থেকে মুক্তিলাভ নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার হিরন মাহমুদ নিপু হাই কোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন জেনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা তার মুক্তিলাভের আনন্দে নানা শ্লোগান দিতে থাকেন। কারারক্ষীরা তাদেরকে শ্লোগান না দিয়ে নীরব থাকতে বলেন। ছাত্রলীগ নেতারা কারারক্ষীদের কথা না শুনে শ্লোগান দিতে থাকে। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্য্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

এসময় কারাগারের সামনে থাকা অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করে ছাত্রলীগ নেতারা।

এ ব্যপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ জানান, ছাত্রলীগ নেতা নিপুর মুক্তিলাভ নিয়ে কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটি কারাগার কতৃপক্ষ আওতায় থাকায় তারাই এটি দেখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com