1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সিলেটে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআইজি প্রিজনের দুঃখপ্রকাশ

  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৪২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক : সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের উপর কারারক্ষীদের হামলা ও মারধরের ঘটনায় দু:খপ্রকাশ করেছেন ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব নিয়ে কারারক্ষী ও ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় কারাফটকে দায়িত্ব পালনরত সাংবাদিকদেরও মারধর শুরু করে কারারক্ষীরা। এতে গুরুতর আহত হন ফটো সাংবাদিক আনিস মাহমুদ, শহীদুল ইসলাম ও মামুন আহমদ।

আক্রান্ত সাংবাদিকরা জানান- কারারক্ষীরা তাদের কাছ থেকে ৩টি ক্যামেরা কেড়ে নেন এবং ১টি ক্যামেরা ভাঙচুর করেন। তাদের মোটর সাইকেলও ভাঙচুর করেন।

এসময় ডিআইজি প্রিজন ঘটনাটিকে অনাকাঙ্খিত উল্লেখ করে সাংবাদিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় দু:খপ্রকাশ করেন।

সাংবাদিকদের উপর কোন কারারক্ষী হামলা করে থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ডিআইজি প্রিজন বলেন- কোন সাংবাদিকের ক্যামেরা কারারক্ষী নিয়ে থাকলে অবশ্যই তা ফিরিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com