1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

লাখাই হাওরে নৌকা ডুবিতে চার জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৩৪৪ Time View

লাখাই সংবাদদাতা- হবিগঞ্জের হাওরে নৌকাডুবিতে এক পরিবারের ৩ শিশুসহ ৪ জন্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়।

শুক্রবার (২২ জুলাই) বেলা ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

জানা যায়, বরাগীরকান্দি থেকে পরিবারের সাত সদস্যকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে হবিগঞ্জের লাখাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হক মিয়া। লাখাই এলাকায় হাওরে পৌঁছার পর নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তিন জনকে জীবিত এবং চার জনের মরদেহ উদ্ধার করে।

জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com