1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ২৮৭ Time View

নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি)জিতেন্দ্র কুমার নাথ,পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল বাতেন খাঁন,উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা:রতীন্দ্র চন্দ্র দেব,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল,মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ,জাতীয় পার্টির সভাপতি আবুল খায়ের,সদস্য সচিব মাহমুদ চৌধুরী,পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন,চেয়ারম্যান মেহের আলী মালদার,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক খাদিজা ইসলাম,চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,প্রেসক্লাবের অফিস সহকারী মতিউর রহমান মুন্না প্রমূখ। সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ,ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার নিয়োগ,আইন শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এছাড়া ও সভায় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী সভায় জানান,কাজীর বাজার থেকে মার্কুলী সড়ক নির্মাণ কাজের ১২কোটি টাকা ব্যয়ে টেন্ডার হয়েছে। খুব শ্রীঘ্রই কাজ শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com