1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সিলেট-সুনামগঞ্জ সড়কে মিনিবাস-লেগুনার সংঘর্ষে নিহত ২ : আহত ৭

  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ২৬৬ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :

সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজিবাড়ি এলাকায় মিনিবাস ও লেগুনার মুখোমূখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত লেগুনা ড্রাইভারকে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙকাজনক বলে জানা গেছে। এদিকে মিনিবাসের অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজিবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মিনিবাস (নং সিলেট জ- ১১-০৭২৬) ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা (নং ছ- ১১-১৪৬৩) এর সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ড্রাইভারসহ ৩জন যাত্রীর মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত ও ড্রাইভার শাহিন আহমদ (৪০) গুরুতর আহত হয়। নিহতরা হলেন,ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র নছির আলী (৫০) ও একই ইউনিয়নের মালিকান্দি গ্রামের ইউনুছ আলীর পুত্র সাদিক মিয়া (৪৫)। তারা দু’জনই গোবিন্দগঞ্জের ব্যবসায়ি ও ড্রাইভার শাহিন আহমদ নিহত সাদিক মিয়ার ভাতিজা বলে জানা গেছে। ঘটনার সময় সিলেটগামী মিনিবাস একটি সিএনজি ফেরষ্ট্রোককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে মূখোমূখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এরপর প্রায় ঘন্টাব্যাপী সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন-ধলা মিয়া, লামাকাজি ট্রাফিক সার্জেন্ট শামীম আহমদ ও জয়কলস হাইওয়ে পুলিশ প্রধান সফিক আহমদের প্রচেষ্টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com