1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

সুনামগঞ্জে বজ্রপাতে ছয় ধানকাটা শ্রমিকের মৃত্যু আহত তিন

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৬৮০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সুনামগঞ্জে শুক্রবার বিকালে কালবৈশাখী ঝড়ের সময় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। এ হতাহতের ঘটনা স্থানীয় বাসিন্দারা ও পুলিশ নিশ্চিত করেছে।

দিরাইয়ে মৃতরা হলেন ধানকাটা শ্রমিক মিলাদ মিয়া (৩০), কৃষক জমসেদ আলী (৪৫), জ্ঞানেন্দ্র দাস (৫০), সামছুল হক (২৮) ও জুয়েল মিয়া (২০)।
আহত আবু তাহের, মবিন ও ফারুককে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিরাই থানার ওসি মোহাম্মদ বায়েছ আলম বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে তারা বজ্রপাতের শিকার হয়ে মারা যান।

এদের মধ্যে মিলাদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের কনা মিয়ার ছেলে, জমসেদ আলী দিরাই পৌর এলাকার বড়ারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, জ্ঞানেন্দ্র দাস দিরাইয়ের রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের মৃত নরেন্দ্র দাসের ছেলে, সামছুল হক একই উপজেলার নকদিপুর গ্রামের ও জুয়েল মিয়া দিরাই পৌর এলাকার বাসিন্দা।

এদিকে, জেলার জামালগঞ্জ উপজেলায় পাকনার হাওরে বজ্রপাতে মৃত কিশোর বামন মিয়া (১৬) ফেনারবাক ইউনিয়নের গজারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। জামালগঞ্জ থানার ওসি আতাউর রহমান ব্রজপাতে তারা মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com